চাঁদপুরে ৩০ বছর পর পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে গুরুত্বপূর্ণ এসবি খাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২, ২০২৪ | ৪:৪২
Link Copied Successfully!
দীর্ঘ ৩০ বছর পরে চাঁদপুর শহরের অতিগুরুত্বপূর্ণ এসবি খাল পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রত্যেক জেলায় একটি খাল পরিস্কার ও পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি নির্ধারণ করা হয়।

শনিবার সকালে খালটির শহরের মুন্সেফপাড়া এলাকা অংশে পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীসহ প্রায় দেড় শতাধিক লোক অংশগ্রহণ করে।

পরিচ্ছন্নকাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেব সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা জানান, শিক্ষার্থীদের নিয়ে তাদের এই সংগঠন। তাদের কাজের একটি অংশই হচ্ছে শহর পরিচ্ছন্ন রাখার কাজে সহায়তা করা। এই কাজে তাদের সংগঠনের ৪৫জন সদস্য অংশগ্রহণ করেছে।

বিজ্ঞাপন

রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য নুর মোহাম্মদ বলেন, এই খালটির সংযোগ এক অংশ ছিল মেঘনা নদীর সাথে এবং আরেক অংশ ছিলো ডাকাতিয়া নদীর সাথে। মেঘনা নদীর অংশ ভরাট হয়েগেছে। ডাকাতিয়া নদীর অংশ আমরা কাজ শুরু করেছি। কাজে এসে কেউ অসুস্থ্য হয়ে পড়লে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিব। আমাদের কাজের সার্বিক নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন।

বিডি ক্লিন চাঁদপুরের সদস্য মিথিলা বলেন, শহরের পানি নিস্কাশনের একমাত্র খাল হচ্ছে এসবি খাল। শহরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ রাখার জন্য আমাদের সদস্যরা এই পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছে।

পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এটি আমাদের জাতীয় যুব দিবসের একটি কর্মসূচি। সেই কর্মসূচির আলোকে সারাদেশে একটি করে খাল পরিস্কার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর শহরের এসবি খালটিকে নির্ধারণ করেছি। ডাকাতিয়া ও মেঘনা নদীর সংযোগ পর্যন্ত পরিস্কার করা হবে। আগামীতে এই খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এই কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি তাদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র ও যুবসমাজ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। কিন্তু এটিকে ধরে রাখার কাজ হচ্ছে পৌরবাসীর। পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ ১৫ দিন চলমান থাকবে। এরপর এই কাজটির তত্ত্বাবধান করবে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু