চাঁদপুরে পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৪ | ৫:০৮
Link Copied Successfully!

নিষিদ্ধ ঘোষিত পলিথিনও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, পলিথিন পরিবেশের জন্যে ক্ষতিকর এতে সবাই একমত। যে কাজ মানুষের জন্যে ক্ষতিকর হবে তা আমরা করতে পারি না। রাষ্ট্রের গুরুত্ব সবার আগে। ব্যক্তি নয় রাষ্ট্রের স্বার্থ এখানে আগে। বাজারে পলিথিনের বিকল্প রয়েছে। আমাদের ব্যবহারের পলিথিন গুলো নদী নালাতে গিয়ে দূষিত হচ্ছে। পলিথিন ক্যান্সার হওয়ার একটা অন্যতম কারন।

জেলা প্রশাসক জানান আমরা বাজারে বা সুপার শপে পলিথিন ব্যবহার করবো না। আপনিও পারবেন শুধু একটু চেষ্টার দরকার। আহবান থাকবে পলিথিন ব্যবহার না করার। রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজের লাভ না দেখে রাষ্ট্রের লাভের কথা চিন্তা করবেন। পণ্যের দাম বাড়লে ব্যবসায়ীর ক্ষতি হয় না, ক্ষতি হয় ভোক্তার। ক্রেতারও যেন চটের ব্যাগ নিয়ে আসে বাজারে তারজন্যেও প্রচার প্রচারণা করা হবে। ১ নভেম্বর থেকে পলিথিন ব্যবহার করা যাবে না।

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মো. মিজানুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল সাহা, নাজমুল আলম পাটওয়ারী, পরেশ মালাকারসহ শহরের বিভিন্ন ব্যবসায়ী নেতারা। সূত্র : ইনকিলাব

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা