চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৪ | ৯:৪৫
Link Copied Successfully!

চাঁদপুর-রায়পুর সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এতে শিহাবুল হাসান করিম (১৮) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর -রায়পুর সড়কের ওয়্যারলেস পার্সপোট অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন চাঁদপুর খলিসাডুলি এলাকার বিল্লাল মিজির ছেলে এবং আহত শিহাব বাবুরহাট দাসদী গ্রামের লিপন মিজির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিহত মনির ও তার বন্ধু শিহাব একটি মোটর সাইকেলে করে ঘুরতে বের হন। তারা ঘুরা ফেরা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ান দেন। তাদের মোটর সাইকেলটি চাঁদপুর-রায়পুর সড়কের ওয়্যারলেস পার্সপোট অফিসের সামনে গেলে হঠাৎ ফরিদগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যশোর-ট ১১-৩১০৯ নম্বরের মালবাহী একটি ট্রাক তাদের বহনকৃত মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেয়। এতে তারা দু,জন ছিটকে পড়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষনিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বেলাল হোসাইন মোটর সাইকেল আরোহী মনির হোসেনকে মৃত ঘোষনা করেন।
এ রির্পোট লেখা পর্যন্ত হাসপাতালের কড়িডোরে নিহতের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

এদিকে এমন দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে রেখেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা