চাঁদপুর পদ্মা-মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৪ | ৩:০৬
Link Copied Successfully!

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে অভয়াশ্রমের অভিযান সরেজমিনে তদারকি করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে স্পিডবোটে তিনি পর্যবেক্ষণ করেন।

জানা যায়, এদিনে তিনি মাওয়া ঘাট থেকে ভোলা সদরের ইলিশা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তিনি চাঁদপুরসহ শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইংলিশের অভয়াশ্রম এলাকাসহ মা ইলিশ সংরক্ষণ অভিযানের কার্যক্রম সরেজমিনে স্পিডবোটযোগে পরিদর্শনের মাধ্যমে তদারকি করেন।

বিজ্ঞাপন

এসময় উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান এবং উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চাঁদপুর মেঘনা নদীতে অবস্থিত ইংলিশের অভয়াশ্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদরের সহকারী কমিশনার ভূমি মো. আল ইমরান খাঁন, চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার ফজলুল হকসহ অন্যরা।

 

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ বলেন, এদিন উপদেষ্টাসহ তার সফরসঙ্গীগণ মা ইলিশ সংরক্ষণ ও অভয়াশ্রম এলাকার কার্যক্রম তদারকি করেছেন। এই ইলিশ নিষেধাজ্ঞা মা ইলিশের প্রজনন নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

উল্লেখ্য প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের ইলিশ অভয়াশ্রমসহ সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ করেছে সরকার। সেই অভিযান সরজমিন পর্যবেক্ষণ করার জন্য নদী এলাকা ঘুরে দেখলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সূত্র : ইনকিলাব

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু