কব্জি দিয়ে লিখে স্বপ্ন জয়,তবে অনিশ্চিতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৪ | ১০:২৯
Link Copied Successfully!

কব্জি দিয়ে লিখে স্বপ্ন জয়, বেরোবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত
নিজস্ব প্রতিনিধি
জন্ম থেকেই দুই হাতে কোনো আঙুল নেই। তবুও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে হাতের কব্জির সাহায্যে লিখতে শিখে। শত বাধা উপেক্ষা করে দুই হাতের কব্জির সাহায্যে লিখে ভর্তির সুযোগ পেয়েছে দেশের অন্যতম বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পড়ার; কিন্তু অর্থাভাবে মেধাবী ছাত্রী প্রতিবন্ধী মিনারা খাতুনের শৈশব কালের সেই ইচ্ছা ভেস্তে যেতে বসেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পরের কয়েক বছর পড়ার খরচ জোগানোই এখন তার মূল চিন্তা।

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন কাঁচকোল দক্ষিণ বাঁধ এলাকার দিনমজুর মো. রফিকুল ইসলাম ও মৃত মর্জিনা বেগমের মেয়ে মিনারা খাতুন। দুই বোনের মধ্যে মিনারা ছোট।

জীবন যুদ্ধে হারতে নারাজ মিনারার দুই হাতের আঙুল না থাকলেও দুই হাতের কব্জির সাহায্যে লিখেই একে একে ৫ম শ্রেণির সমাপনী (পিইসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও দাখিল পরীক্ষায় পাশ করে এইচএসসিতে কারমাইকেল কলেজে ভর্তি হয়।

বিজ্ঞাপন

২০২২ সালে কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিষয়ে সম্মান শ্রেণিতে ভর্তি হয়। এবারে দ্বিতীয়বারের মতো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে ভর্তির সুযোগ পায় মিনারা।

ব্যবস্থাপনা বিভাগে ভর্তির সুযোগ পেয়েও শুধুমাত্র অর্থাভাবে স্বপ্নের বিদ্যাপীঠ বেরোবিতে ভর্তি হতে পারছে না মিনারা। ২১ অক্টোবর বেরোবিতে ভর্তির শেষ দিন। ভর্তির শেষ তারিখ ঘনিয়ে এলেও ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ জোগান দিতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে মিনারার পরিবার।

মায়ের মৃত্যুর পর সাতবার নদীতে বাড়ি ভাঙনের শিকার বাবা রফিকুল ইসলাম মিনারার খালাকে বিবাহ করেন। শারীরিকভাবে মিনারা স্বাভাবিক থাকলেও তার দুই হাতে কোনো আঙুল নেই। দুই হাতের কব্জির সাহায্যে কলম ধরে সে এখন পর্যন্ত লেখাপড়া চালিয়ে আসছে।

বিজ্ঞাপন

বাবা রফিকুল ইসলাম দিনমজুর। নুন আনতে পানতা ফুরায়, অভাবের সংসার তার। নদী ভাঙনে পাউবো বাঁধে আশ্রয় নিয়েছিলেন তিনি। হঠাৎ পাউবো বাঁধে আশ্রিতদের বাড়ি ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ। পরের জায়গার আশ্রয় নিয়ে কোনোরকমে পরিবার নিয়ে দিনাতিপাত তার। সমাজসেবা অধিদপ্তর থেকে মাসিক ৬০০ টাকা হারে বরাদ্দ হয় মিনারার নামে একটি প্রতিবন্ধী ভাতা। এ টাকায় চলত তার লেখাপড়ার খরচ।

ভর্তির জন্য কুড়িগ্রাম কলেজে পূর্বের ভর্তি বাতিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রায় ২০ হাজার টাকা প্রয়োজন। এছাড়াও ভর্তি হয়ে শিক্ষা জীবনে বাকি পথ কিভাবে পাড়ি দেবে তা তার জানা নেই। মিনারার বাবা রফিকুল ইসলাম মেয়ের উচ্চশিক্ষার জন্য সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ