কাপাইকাপে মসজিদে মারামারি: আহত চার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৪ | ১০:৪৬
Link Copied Successfully!

হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামে মসজিদ কমিটির সভাপতির বক্তব্য নিয়ে দু গ্রুপে মারামারিতে আহত ৪ হয়েছে।

 

হামলা থেকে বাচতে বাড়িতে গিয়ে পালালেও রক্ষা পায়নি কোষাধ্যক্ষ ফরিদ খান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মসজিদ কমিটির কোষাধ্যক্ষকে বেধড়ক পিটিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার জুমার নামাজের পর কাপাইকাপ জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে আহত হন কাপাইকাপ গ্রামের ফরিদ খান (৩০), বিল্লাল খান ( ৪৫) জিলানী খান ( ৩০) একরামুল হক শিবলু (৪০)

খোঁজ নিয়ে জানা যায়, মসজিদটিতে কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল। বছর ধরে মসজিদের উন্নয়নের কাজ সম্পন্ন হলেও মসজিদটি চালু করা যায়নিপরবর্তীতে উভয়পক্ষ শান্তি শৃংখলার স্বার্থে প্রশাসনের সহায়তায় মাস দুয়েক আগে একটা মীমাংসায় আসে। সেখানে উভয় গ্রুপ থেকে ২৬ সদস্যের একটা কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে সভাপতি নিজ পছন্দ অনুযায়ী একজন ইমাম নিয়োগ দিয়ে বিতর্ক আরো বাড়িয়ে দেয়।দুই গ্রুপের দুজন ইমাম দিয়ে মসজিদ চালানো হচ্ছিল। পরে চারজনকে  সদস্যকে সমন্বয়ক  করে ২৮জন সদস্য বিশিষ্ট্য  কমিটি গঠন  হয়। কমিটির সভাপতি মিজানুর রহমান কমল ও মুরাদ খানকে সাধারণ সম্পাদক করা হয়। এ নিয়েই দীর্ঘদিন বিরোধ ছলে আসছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, শুক্রবার জুমার নামাজের পর মিজানুর রহমান কমল  কমিটি নিয়ে মুসল্লিদের উদ্দেশে কথা বলতে যান। কমিটি নিয়ে কথা শুরু হয়। এক পর্যায়ে সব মুসল্লির সামনে আগের কমিটির সদস্যদের বহিরাগত বলে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন । আগের কমিটির সদস্যরা তার বক্তব্যের প্রতিবাদ করলে  মসজিদের ভেতর দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এপর্যায়ে  দুই পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

এবিষয়ে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ফরিদ খান বলেন,  সভাপতি মিজানুর রহমান কমল ক্ষমতা ও টাকার  দাপট দেখিয়ে মসজিদের নতুন কমিটি গঠন করেছে। নতুন কমিটির ৮৫ সদস্যজনের ভিতরে অধিকাংশই মাদকাসক্ত এবং সামাজিকভাবে অনেক অনৈতিক কর্মকান্ড করে আসছে। তারা আগের কমিটির বেশ কয়েকজন সদস্য নতুন কমিটির বিরোধিতা করলে সভাপতি
মিজানুর রহমান কমল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে
মসজিদের ভিতরে তাদের উপর অতর্কিত হামলা করে।

বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান কমলকে একাধিক ফোন করা হয়, কিন্তু তিনি রিসিভ করেনি।

 

হাজীগঞ্জ থানার ওসি তদন্ত মিন্টু দত্ত জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সকলকে শান্ত থেকে সবাইয়ের সমন্বয়ের মাধ্যমে মসজিদ পরিচালনা করার পরামর্শ দেয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন