জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলার শীর্ষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২৪ | ১০:১৩
Link Copied Successfully!

 

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় হাজীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলার শীর্ষস্থানে রয়েছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। উপজেলার নামকরা এ শিক্ষা প্রতিষ্ঠানটির সন্তোষজনক ফলাফলসহ ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এইচএসসি বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন এবং বিএমটি থেকে ২ জন শিক্ষার্থী।

জানা গেছে,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিএমটি হতে ৯২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৬৮০ জন। এর মধ্যে ৬৩ জন জিপিএ-৫, এ গ্রেড ৪২৩ জন, এ মাইনাস ৯৯ জন, বি গ্রেড ৬৫ জন, সি গ্রেড ৩০ জন, ডি গ্রেড ০০ জন এবং অকৃতকার্য হয়েছে ২৪৭ জন ও পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৫ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এর মধ্যে বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে ৮৩৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৫৯৩ জন। পাশের হার ৭০.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬১ জন, এ গ্রেড ৯৯ জন,এ মাইনাস ১৯১ জন, বি গ্রেড ৬৫ জন, সি গ্রেড ৩০ জন ও ডি গ্রেড ০০ জন এবং অকৃতকার্য হয়েছে ২৪৩ জন শিক্ষার্থী। অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৪ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলো।

এ ব্যাপারে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন বলেন,প্রত্যাশা ছিল আমার শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করবে। তবে আমি অসন্তুষ্ট না।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি আরো বলেন,এইচএসসি পাশ এবং ভালো রেজাল্ট করা যেমন একটা কঠিন বিষয়, তার চেয়ে আরো কঠিন বিষয় হলো ভালো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া। আমার আশা থাকবে, অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এক্ষেত্রে যদি কারো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক