বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৪ | ৩:২৬
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ নিবন্ধিত ব্যবস্থাপনা (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এআইজিএ উপকরণ “বকনা বাছুর” বিতরণ করা হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান।

সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, সাংবাদিক আরাফাত আল-আমিন প্রমুখ।

প্রধান অতিথি গোলাম মেহেদী হাসান বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এই সম্পদ আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে। বিশেষ করে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন নিষেধাজ্ঞার সময়ে নদীতে জাল ফেলা থেকে বিরত থাকতে হবে। কারণ মা ইলিশ রক্ষা হলে আমাদের ইলিশ সম্পদ দ্রুত বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সরকার জেলের মাঝে বিভিন্ন উপকরণ দিচ্ছে। সেই উপকরণ কাজে লাগিয়ে আয় বাড়াতে হবে। আমাদের পক্ষ থেকে মনিটরিং করা হবে যাকে করে এই উপকরণ সঠিক ভাবে কাজে লাগান। এছাড়াও নিষেধাজ্ঞার সময় ২২ দিন সকল সরকারি বেসরকারি এনজিও জেলেদের কাছ থেকে কিস্তি আদায় বন্ধ রাখবে। এত সুযোগ সুবিধার পরও যদি কোন জেলে মা ইলিশ রক্ষায় সচেতন না হন, এবং মা ইলিশ আহরণের চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ হবে। আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ