
মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ
Link Copied Successfully!

চাঁদপুরে মেঘনা নদীতে রাতের আঁধারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ উল্লাহ সরকার গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে জেলার মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত আরিফ উল্লাহ সরকার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাকে সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
তার মেয়ে তানজিলা আক্তার বলেন, বাবার পেটে অনেক গুলি। এখন কিভাবে চিকিৎসা করাবো। বাবা বালু কেটে নেয়ার খবরে ঘটনাস্থলে যায়।
এলাকাবাসী জানান, মেঘনা নদীর বোরোচর এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আধারে বালি কাটার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়। তাদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছে।
এছাড়া সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুর সদর হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা. রফিক হাসান ফয়সাল বলেন, আরিফ উল্যার শরীরের বিভিন্ন স্থানে ছড়া গুলি রয়েছে। খাদ্য নালী ছিদ্র হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানতে চাইলে মোহনপুর নৌ-পুলিশের ইনচাজ মো. কামরুজ্জামান বলেন, বিষয়িটি জানা নেই। সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সম্প্রতি রাতের আঁধারে মেঘনা নদীতে বালি উত্তোলন চেষ্টাকালে বেশকিছু ড্রেজার জব্দ ও অর্ধশত শ্রমিক আটক করে জেলহাজতে পাঠানো হয়।








