মতলব উত্তরে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন ও মানববন্ধ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪ | ৩:০৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে উত্তর নাউরী গ্রামের আম্বিয়া আক্তার পায়েল কর্তৃক একই গ্রামের ২০ জনের  বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও হয়রানী মুলক মামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন গ্রামবাসী।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর নাউরী গ্রামে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওই গ্রামের শতশত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনের আগে একই স্থানে এক সংবাদ সম্মেলন করে গ্রামবাসী।

এ সময় বক্তব্য রাখেন, আক্তার হোসেন, তাইজুদ্দিন আহাম্মেদ সিপন, পান্না আক্তার কল্পনা, নাঈম, পার্থ, বিল্লাল সরকার, জাহাঙ্গীর, আলফাজ উদ্দিন সরকার, বোরহান সরকার, ফেরদৌসী, সিলা আক্তার,  পারুল বেগম, রুপালী, মুকুল, আরিফুল ইসলাম, মরিয়ম আক্তার, গনি মিয়াজি প্রমুখ।

বিজ্ঞাপন

তারা জানায়, গত ১২ সেপ্টেম্বর চাঁদপুর জেলা বিজ্ঞ আদালতে নাউরী গ্রামের লিটন সরকারের স্ত্রী আম্বিয়া আক্তার পায়েল বাদী হয়ে আতিকুর রহমান অপু, মিজানুর রহমান, মাসুদুর রহমান টিপু’সহ ২০ জনকে আসামি এবং অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তের জন্য চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দেওয়া হয়েছে। যে মামলাটি হয়েছে এটি একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। মামলায় উল্লেখ্য করা হয়েছে আমরা তার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছি। কিন্তু এই ঘটনার সাথে আমাদের কেহই সম্পৃক্ত ছিল না। ঐ দিন রাতে কে বা কাহারা তাদের বাড়ির বিল্ডিং এর জানালা ভাংচুর করেছে, আমরা কিছুই জানিনা। শুধুমাত্র হয়রানি করার জন্য এই মামলাটি করা হয়েছে। তাই আমরা তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই মালাটি সঠিক তদন্ত করে। আর যাতে কারো বিরুদ্ধে এরকম হয়রানি ও মিথ্যা মুলক মামলা না করে সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এ মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার চাই।

তারা আরো জানায়, এই মহিলা একজন দুশ্চরিত্রা নারী। আগে পড়ে সে বাড়িতে অনেক অনৈতিক কাজকর্মে লিপ্ত ছিল। কিছু বললেই পুলিশ এবং আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিনের ভয় দেখিয়ে দিয়ে হয়রানি করত আমাদের এলাকার লোকদেরকে। তার ভয়ে এলাকার লোকজন কথা বলতে পারেনি। এর আগে আরও একাধিক ব্যক্তির নামে পায়েল মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে অনেককে হয়রানি করেছে।

নাউরী গ্রামের আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিনের সাথে আম্বিয়া আক্তার পায়েলের অবৈধ সম্পর্ক ছিলো।

বিজ্ঞাপন

এ বিষয়ে আম্বিয়া আক্তার পায়েলের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ