মতলব উত্তরে ছেলের ইটের আঘাতে মা খুন : আটক ছেলে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৪ | ৩:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে ছেলের ইটের আঘাতে মা খুন হয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম রোকেয়া বেগম (৬০)। তিনি দিঘলীপাড় গ্রামের মৃত কালু মিয়া প্রধানের স্ত্রী। এ ঘটনায় ছেলে নুরে আলম (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন।

নিহত রোকেয়া বেগমের বড় মেয়ে মায়া আক্তার জানান, আমার ছোট ভাই নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। প্রায় সময়ই সে আমাকে এবং আমার মা কে মারধর করত। আজকে শনিবার দুপুরে দিকে মায়ের সাথে এক সঙ্গে ভাত খেয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিচ্ছুক্ষণ পরে বারিতে ফিরে ঘরের দরজার সামনে আমার মাকে দেখতে পেয়ে নুরে আলম কোন কিছু বোঝার আগেই একটি ইট নিয়ে দৌড়ে গিয়ে আমার মায়ের মাথায় এলোপাথাড়িভাবে আঘাত করে। আঘাত পেয়ে আমার মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়েন। পরে ঘটনাস্থলে আমার মা মারা যান। থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে আমার ছোট ভাই নুর আলমকে ধরে থানায় নিয়ে যান।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নুরে আলমকে আটক করেছি। নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ