দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীদের পাহারাদার হিসেবে কাজ করতে হবে : তানভীর হুদা 

সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২৪ | ২:১২
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সাহেব বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো হামলা করার পাঁয়তারা করছে। সকল কে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘর-বাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে। তার উচিত জবাব দেওয়ার সময় এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালি করার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মতলবে আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা ভাবে ও উৎসব মুখর পরিবেশে পালন করতে পারে সেজন্য বিএনপি নেতাকর্মীদের পাহারাদার হিসেবে কাজ করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না হয় তার আহ্বান জানান।

মতলব উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ