বাতিঘর মানব কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪ | ১০:৫৫
Link Copied Successfully!
সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক হোসেন বেপারী -- পপুলার বিডিনিউজ

সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে ঘোষণা করা হয়েছে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনকে সভাপতি, মো. হোসেন বেপারীকে সাধারণ সম্পাদক ও হাজী মোহাম্মদ তারেক আজিজকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবাগত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত শক্তি। এই পরিশ্রমটা যদি মানুষের কল্যাণে ব্যয় করা যায় তাহলেই হবে এ সংগঠনের সার্থকতা। ওই সময় নবঘটিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান তিনি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে প্রথমেই কোরআন তেলাওয়াত করেন, হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, উপদেষ্টা মন্ডলির সদস্য খালেকুজ্জামান শামীম, অ্যাডভোকেট জাকির হোসাইন বাবলু, প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ফরিদগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলো, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহ জালাল মানিক, সহ-সভাপতি – জসিম মুন্সী, এস এম মিরাজ মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক – জসিম উদ্দিন, মহিন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান রিমে, অর্থ বিষয়ক সম্পাদক – নাছিমুল বারি, দপ্তর সম্পাদক- মোশারফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক – মোহাম্মদ ইয়াসিন বোরকন্দাজ , প্রচার সম্পাদক – মো. রনি, সহ-প্রচার সম্পাদক – মোহাম্মদ নাহিদ ইসলাম , ধর্ম বিষয়ক সম্পাদক – মাওলানা নাজির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা- মরিয়ম সায়েম মৌমিতা, রক্ত সম্পাদিকা – ফারজানা ইসলাম, সহ-রক্ত সম্পাদক- মোহাম্মদ রিফাত হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- কামরুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক-মোহাম্মদ সৌরভ হোসেন, সদস্য – মো. মাহবুব আলম, আব্দুর রাজ্জাক, মো. রাকিব হোসাইন, মো. আরিফ হোসাইন, শরীফ মুন্সী, রাজু মিজি, জহিরুল ইসলাম, রিফাত, শরীফ পাটোয়ারী (প্রবাসী), আব্বাস(প্রবাসী), নিশান পাটোয়ারী(প্রবাসী), সৌরভ হোসেন (প্রবাসী), রাসেল হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ