লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৪ | ৬:৫২
Link Copied Successfully!
দেশের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বন্যাদুর্গত ও চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার পানিবন্দী মানুষের মাঝে প্রায় ৯ লাখ টাকার ত্রাণ (খাদ্য) সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ।
শুক্রবার রাতে রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সংগঠনের নেতৃবৃন্দ।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদের সভাপতিত্বে সংগঠনের সদস্য কাদের খাঁন ত্রাণ সমাগ্রী কার্যক্রমের বিস্তাতির তুলে ধরে বলেন, সম্প্রতি দেশের তিন জেলায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর গত ২২ আগস্ট আমরা কয়েকজন লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম এবং ২৩ আগস্ট থেকে অনুদান সংগ্রহের কাজ শুরু করি।
তিনি বলেন, অনুদান সংগ্রহের শুরু থেকে আমরা দেশের মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদের উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। তারা আমাদের হাতে টাকা, খাদ্য সামগ্রী ও পোশাক তুলে দিয়েছেন। আমাদের সদস্যরাও জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও পরনের কাপড় (পোশাক) পৌঁছে দিয়েছে।
আয়-ব্যয়ের হিসাব উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রতিদিনের হিসাব, প্রতিদিন আমাদের ফেসবুক পেজে উপস্থাপন করেছি এবং কোন এলাকার কোথায় এবং কাকে খাদ্যসামগ্রী ও পোশাক দিয়েছি, তা আমাদের কাছে রেকর্ড রয়েছে। যে কেউ ইচ্ছে করলে অথবা আমাদের কাছে হিসাব চাইলে দেখতে পারেন। আমরা প্রস্তুত আছি।
কাদের খাঁন বলেন, আমরা ২৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুদান সংগ্রহ ও ত্রাণ বিতরণ করেছি। এই ক’দিনে নগদ ৪ লাখ ২৪ হাজার ৫৪৭ টাকা এবং ৫ লাখ ৪৫ হাজার ১৮৩ টাকার সমমূল্যের খাদ্য ও ঔষধ মানুষ আমাদেরকে অনুদান হিসেবে দিয়েছেন। আমরা ১ হাজার ৩’শ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি।
তিনি বলেন, এই ১ হাজার ৩’শ জনকে প্রতি প্যাকেটে প্রায় ৬৮০ টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী দিয়েছি। পাশাপাশি বিভিন্ন আশ্রয় কেন্দ্রের ২ হাজার ৫’শ পরিবারকে পোশাক দিয়েছি। অনুদানের নগদ ৪ লাখ ২৪ হাজার ৫৪৭ টাকার মধ্যে আমরা ৩ লাখ ৩৮ হাজার ৮১৭ টাকা ব্যয় করেছি। বর্তমানে আমাদের হাতে ৮৫ হাজার ৭৩০ টাকা রয়েছে।
পূর্ণবাসন কার্যক্রম চলমান থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের হাতে যে টাকা রয়েছে, সেই টাকা পূর্ণবাসন কাজে ব্যবহার করবো। আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আশাকরি ভবিষ্যতেও আমাদের পাশে দাঁড়াবেন। আমরা আপনাদের হয়ে দেশের অসহায়, অস্বচ্ছল কিংবা দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবো।
সদস্য মোল্লা রিপনের উপস্থাপনায় বক্তব্য শেষে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ লাল-সবুজ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার