শহিদদের স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৪ | ৪:৪২
Link Copied Successfully!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে স্বপ্ন বাস্তবায়নে ছাত্ররা জীবন দিল, সেই স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার। আমাদের যোগ্যতা-ক্ষমতা না থাকতে পারে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা থেকে আমাদের সরে যাওয়ার সুযোগ নেই। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যে অত্যাচার-নির্যাতন হয়েছে তা সবাইকে জানাতে হবে।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে কাজ শুরু করেছো তোমরা সেটি চালিয়ে যেতে হবে না হলে সর্বনাশ হবে। তারা আবার অশান্তি সৃষ্টির জন্য জাতিকে দুঃস্বপ্নের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টার ত্রুটি রাখবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি। এই সুযোগ যাতে হাতছাড়া না হয়। হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এমনভাবে দেশ গড়তে হবে যাতে পৃথিবীর মানুষ জানতে চাইবে- কি মন্ত্রে এই অনন্য দেশ হলো। এই মন্ত্র শিথিল হয়ে গেলে, আমাদের কপালে দুঃখ আছে। সেই দুঃখ যাতে আমাদের দেখতে না হয়।

প্রধান উপদেষ্টা বলেন, তোমাদের চিন্তা সঠিক ও স্বচ্ছ। তোমাদের চিন্তায় অনড় থাকো। যে যত পরামর্শ দিক এটা থেকে বেরিয়ে আসার পরামর্শ গ্রহণ করো না। এই বাস্তবায়ন থেকে দূরে যাওয়ার আমাদের কারো কোনো ইচ্ছা নেই।

এই চিন্তা বাস্তবায়ন আমাদের সার্বক্ষণিক কাজ। তবে ভুলক্রমে যদি কোথাও সীমা অতিক্রম করি, আমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দাও। আমরা সবাই একযোগে একসঙ্গে এই স্বপ্ন সফল করব, বলেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর