চাঁদপুরের প্রবীণ আইনজীবী কাজী হাবিবুর রহমান মারা গেছেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২৪ | ১১:৫৪
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী ও বৃহত্তর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী হাবিবুর রহমান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ.এন.এম মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তারা জানান, জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী হাবিবুর রহমান এর নামাজে জানাযা বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে বরে পরিবার থেকে জানানো হয়েছে।

একইদিন মরহুমের স্মরণে জেলা জজ আদালতে ফুলকোট রেভারেন্স ও জেলা আইনজীবী সমিতিতে শোকসভার আয়োজন করা হয়েছে।

কাজী হাবিবুর রহমান এর বাবার নাম মরহুম মোঃ কাজী আব্দুল লতিফ। তিনি চাঁদপুরের শাহারাস্তি উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা হলেও বসবাস করতেন চাঁদপুর শহরের জিটি রোড এলাকার “ছায়ানীড়” এ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ১৯৮৪ সালের ১১ সেপ্টেম্বর যোগ দেন এবং মৃত্যুর দিন পর্যন্ত  আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন। এর আগে তিনি বৃহত্তর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা ‘ল’ কলেজের উপাধ্যক্ষ ছিলেন।

তারিখ: ৩০.০৭.২০২৪খ্রি.

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা