ফরিদগঞ্জে পাগলীর গর্ভে সন্তান: পরিচয় পাচ্ছে না পিতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৬, ২০২৪ | ৪:৪৮
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের শোশাইচর গ্রামের খাসের বাড়ির এক পাগলি মেয়ের গর্ভে থাকা সন্তানের পিতৃ পরিচয় নিয়ে এলাকায় চলছে তোলপাড়। ইতিপূর্বে পাগলি মেয়েটির অনানুষ্ঠানিকভাবে এবং কোনরকম কাবিননামা ছাড়াই তার একাধিক বিয়ে হয়। এবং যাদের সাথে বিয়ে হয় তারা তাকে ছেড়ে দিয়ে উধাও হয়ে যাওয়ার কারণে তার গর্ভে থাকা সন্তানের পিতৃ পরিচয় নিয়ে এলাকায় চলছে তোলপাড়।
এ  খবর সংবাদ কর্মীদের কাছে আসলে ইউনিয়নের শোশাইচর গ্রামের পাগলীর নিজ বাড়ি খাসের বাড়িতে গেলে দেখা যায় ছোট্ট একটি ঘরে গভীর ঘুমে ঘুমিয়ে আছেন পাগলী সাবিনা ইয়াসমিন। এ সময় তার মা সাজুদা বেগম সংবাদ কর্মীদের আগমনের কথা শুনে তিনি এগিয়ে আসেন এবং অল্প কয়েক মিনিটের মধ্যেই এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ ও পাগলী সাবিনা ইয়াসমিনের ছোট ভাই খায়রুলও চলে আসেন। সাবিনা ইয়াসমিনের মা ও এলাকার অন্যান্যদের কথার আওয়াজে সাবিনার ঘুম ভেঙ্গে গেলে তিনি ঘুম থেকে উঠে একজন পরিপূর্ণ পাগলের মতই বিভিন্ন রকম আবোল-তাবোল কথা বলতে থাকে।
এ সময় পাগলি সাবিনা ইয়াসমিনের মা সাজেদা বেগম বলেন, মেয়ের যে অবস্থা সৃষ্টি হয়েছে তা আমাদের গরিবের পক্ষে চিকিৎসা করা সম্ভব না। তাই আমাদেরকে সাহায্যের জন্য অনুরোধ করছি।
ছোট ভাই খায়রুল ইসলাম বলেন, তার বোনটি সুস্থ ছিল, হানিফদের ঘরে কাজ করতো, পরে হানিফরা তার বোনটিকে বরিশালের এক ছেলের কাছে বিয়ে দেয়, সেই ছেলে তার বোনকে নিয়ে ঢাকার মিরপুরে থাকতো। পরে তার বোনকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেয়, তারপরেই তার বোন পাগল হয়ে যায়।
চাচা আব্দুল মমিন বলেন, হানিফ গংরা তার ভাতিজিকে বিয়ে দেয়, চাচা হিসেবে তাকে কখনো জানায় না। এখন দেখেন তার ভাতিজি বাড়িতে এবং পাগল ও প্রেগনেট অবস্থায়।এই পরিস্থিতিতে তার ভাল চিকিৎসা প্রয়োজন। কিন্তু কোন টাকা পয়সা নেই, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
পার্শ্ববর্তী বাড়ির সেলিম নামের একজন বলেন, হানিফ কাকারা মেয়েটিকে বিয়ে দেয়। এবং যার কাছে বিয়ে দেয় হানিফ কাকারা মিলে আবার তার কাছ থেকে মেয়েকে তালাক নিয়ে আসে।এখন মেয়েটি অসুস্থ তার চিকিৎসা দরকার এবং মেয়েটি বর্তমানে প্রেগনেন্ট অবস্থা ও পাগল। এ সন্তান কার সেটাও জানিনা এর একটা সমাধান প্রয়োজন।
এলাকার মান্যগণ্য ব্যক্তিদের মধ্যে মোঃ মহসিন নামের একজন বলেন, হানিফ গংরা মেয়েটিকে জোর করে বরিশালের এক ছেলের কাছে বিয়ে দেয়। এবং সেই ছেলেটি মেয়েটিকে ঢাকায় নিয়ে একটি ঘরে আবদ্ধ করে রাখেন।এবং কয়েক মাস পরে মেয়েটিকে হানিফের ছেলেকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বর্তমানে মেয়েটি অসুস্থ, পাগল এবং পেগনেট অবস্থা। মেয়েটির পেটে যে সন্তান আছে তার পিতৃ পরিচয়ের কি হবে? প্রশাসন মেয়েটির চিকিৎসা ও সুবিচারের জন্য এগিয়ে আসবেন বলে তিনি জানান।
রিপন নামের একজন বলেন, মেয়েটি সুস্থ ছিল, হানিফ নিজে গার্জিয়ান হয়ে মেয়েটিকে ঢাকার একটি ছেলের কাছে বিয়ে দেয়। বর্তমানে মেয়েটি সম্পূর্ণ পাগল এবং গর্ভাবস্থা। এই মেয়েটির গর্বের সন্তান কার? এই সন্তানের বাবা কে হবে? আমরা এর সুস্থ সমাধান চাই।
সাবিনা ইয়াসমিনের প্রথম বিয়ে যে ছেলের সাথে হয় সে ছেলের বাড়ি বরিশালের ভোলায়। থাকেন মিরপুর ১ নম্বর আকবর কমপ্লেক্স এলাকায়, তার নাম মোঃ আনোয়ার হোসেন এবং শোশাইচর এলাকার কাজী দেলোয়ারের সাথে তার পরিচয়ের সূত্র ধরেই সাবিনা ইয়াসমিনের সাথে সেই ছেলের অনানুষ্ঠানিক এবং কোনরকম কাবিননামা ছাড়াই প্রথম বিয়ে হয়। তাই আমরা কথা বলেছিলাম সেই কাজী দেলোয়ারের সাথে।
এ সময় তিনি বলেন, হানিফ ও তার ভাইয়েরা এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত। উপকারের স্বার্থেই সাবিনা ইয়াসমিনকে মিরপুরে অবস্থানরত বরিশালের ভোলা এলাকার ছেলে আনোয়ারের কাছে সাবিনাকে বিয়ে দেয়। এবং আমার পরিচয়ের সূত্র ধরেই বিয়ে দেয়। আনোয়ারও খুব ভালো একটি ছেলে। কিন্তু সাবিনার খারাপ আচরণ এবং তার বিভিন্ন রকম কুকর্মের কারণে ও সাবিনার মস্তিষ্কে বংশগত পাগলের সমস্যা থাকার কারণে আনোয়ার তাকে বিদায় করে দেয়। এবং তার দেনমোহরও দিয়ে দেওয়া হয়।  যেটুকু শুনেছি আনোয়ার সাবিনাকে বিদায় করে দেওয়ার পরেও আরো দুই তিনটি বিয়ে হয়েছে। এছাড়া আনোয়ার যখন সাবিনাকে বিদায় করে দেয় তাহা এখন থেকে প্রায় এক বছর আগে।তাই সাবিনার পেটে বর্তমানে যে বাচ্চা এই বাচ্চা আনোয়ারের না বলে তিনি দাবি করেন।
কাজী দেলোয়ার এবং অন্যান্যদের  কথার সূত্র ধরেই আমরা কথা বলতে গিয়েছিলাম পাগলী সাবিনা ইয়াসমিনের প্রথম বিয়ের সমন্বয়ক মোঃ হানিফ মিয়ার সাথে। এ সময় হানিফ মিয়া বলেন; সাবিনা ইয়াসমিনের বাবা আব্দুল মালেক, তিনিও ছিলেন একজন পাগল। আব্দুল মালেক এখন থেকে আরও কয়েক বছর আগেই এলাকা থেকে উধাও হয়ে যায়। তার মাও বর্তমানে পাগলের মতই। সাবিনা ইয়াসমিনদের অভাব অনটনের সংসার। তারা তিন বোন এক ভাই। সবার ছোট সাবিনা ইয়াসমিন। পর্যায়ক্রমে তারা তিন বোনই আমাদের ঘরে টুকিটাকি কাজ করতো। এবং তাদের ঘরের অভাব অনটন দূরীকরণে অনেক কিছুই আমরা দেখভাল করতাম। সেই সুবাদে সাবিনা ইয়াসমিনকে আনোয়ার নামের জৈনক এক ব্যক্তির কাছে বিবাহ দেই। ছেলেটি আমার জানামতে খুব ভালো ছিল। কিন্তু সাবিনা ইয়াসমিনের পাগলামির কারণে আনোয়ার সাবিনা ইয়াসমিনকে তার পরিপূর্ণ কাবিনের হক পরিশোধ করে তালাক দিয়ে দেয়। লোক মারফত শুনেছি তার আগের স্বামী আনোয়ার তাকে তালাক দেওয়ার পরে আবার সাবিনা ইয়াসমিনের একাধিক বিবাহ হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবু ছাদেব মেম্বার বলেন, সমন্বয়হীনতার কারণেই এলাকার অনেকে হানিফ মিয়াকে দোষারোপ করছেন। কিন্তু মূলত হানিফ মিয়া পাগলি সাবিনা ইয়াসমিনদের উপকার ছাড়া কখনো ক্ষতি করে না। হানিফ মিয়াদের সহযোগিতার কারণেই আব্দুল মালেকের পরিবার বা সাজুদার পরিবার এখনও পর্যন্ত অনেকটা ভালো আছে। এছাড়া সাবিনা ইয়াসমিন যে পাগলামি করছে, এটা তাদের বংশগত সমস্যা। কারণ ইতিপূর্বে তার বাবা আব্দুল মালেক পাগল ছিল এবং এলাকা থেকে উধাও হয়ে গেছে। তার মাও বর্তমানে পাগলের মতই। এছাড়া সাবিনা ইয়াসমিনের একাধিক বিয়ে হওয়ার কারণে তার পেটের সন্তানের পিতৃ পরিচয় পাওয়া সম্ভব হচ্ছে না। অন্তঃসত্ত্বা পাগলি সাবিনা ইয়াসমিনের বিষয়ে আমাদের কাছে এ টুকু পর্যন্তই তথ্য ছিল। বাকি তথ্যগুলো উদঘাটন করে পাগলী সাবিনা ইয়াসমিনের ভবিষ্যৎ গঠনে প্রশাসন ব্যবস্থা নিবেন বলে আমাদের বিশ্বাস।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ