চাঁদপুরে টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৬, ২০২৪ | ৩:৫৭
Link Copied Successfully!

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনসাধারণ।

এসময় বিক্ষোভকারিদের চাপে প্রায় ৩ ঘন্টা টোল আদায় বন্ধ রাখতে বাধ্য হয় টোল আদায়কারি প্রতিষ্ঠান।

শনিবার (৬ জুলাই) সকালে ফরিদগঞ্জ, রায়পুর, রামগঞ্জ ও চাঁদপুরের সদরের একটি অংশের শ্রমিক জনতা ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচী পালন করে জনসাধারণ।

বিজ্ঞাপন

জানা যায়, ডাকাতিয়া নদীর উপর চাঁদপুর সেতুর টোল গত ১৯ বছর যাবত আদায় করছে কর্তৃপক্ষ।

জনসাধারণ বারংবার টোল আদায় বন্ধের দাবী জানালেও গত ১ জুলাই থেকে আরো তিন বছরের জন্য ইজাড়া দেয় কর্তৃপক্ষ।

এরই প্রতিবাদে শনিবার সকালে ফরিদগঞ্জের সাবেক যুবলীগ নেতা মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী ও চাঁদপুর সদরের মাও. জাকির হোসেন হিরুর নেতৃত্বে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনসাধারণ বিক্ষোভ মিছিল নিয়ে চাঁদপুর সেতুর টোল আদায় স্থানে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে জনসাধারণের চাপের মুখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখতে বাধ্য হয় টোল আদায়কারী ঠিকাদারী প্রতিষ্ঠান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, মাও. জাকির হোসেন হিরু, ডাঃ কাউয়ুম খান, শ্রমিক লীগ নেতা হানিফ কাজী, নাছিল গাজী, মো: আকরাম হোসেন, নাজির হোসেন, সবুজ হোসেন, মাসুদ হোসেন প্রমুখ।

বক্তারা টোল আদায় বন্ধ না হলে ভবিষ্যতে অবরোধসহ কঠোর কর্মসূচীর ঘোষনা দেয় আন্দোলনকারীরা।

এ দিকে আন্দোলনের শেষ হওয়ার কিছুক্ষন পরই টোল আদায় শুরু করে টোলের ঠিকাদার প্রতিষ্ঠান।

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা