
১৭৫ বোতল ফেন্সিডিল’সহ শিশু মিয়া গ্রেফতার: সিএনজি জব্দ
Link Copied Successfully!


র্যাব-১১ এর অভিযানে ১৭৫ বোতল ফেন্সিডিল’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কৃুমিল্লা র্যাব-১১। ওই সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
শনিবার দিবাগত রাতে র্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল
থানাধীন কনেশতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী শিশু মিয়া(২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী শিশু মিয়া(২৫) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ধনপুর গ্রামের মোঃ জামাল মিয়া এর
ছেলে।


র্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








