মতলব দক্ষিণ পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১১, ২০২৪ | ৭:০৪
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার চরপাথালিয়া এলাকার নুসরাত আক্তার (৯) ও মিথিলা আক্তার (৯) নামের দুই স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে।

 

১০ জুন ( সোমবার) বিকেলে পাঁচটার দিকে ওই গ্রামের দেওয়ান বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে ।

বিজ্ঞাপন

নুসরাত আক্তার ওই বাড়ীর দুলাল দেওয়ানের কন্যা এবং মিথিলা আক্তার রিপন দেওয়ানের কন্যা। সম্পর্কে তারা চাচাতো জেঠাতো বোন। উভয়ই স্থানীয় চরনীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও ওই স্কুলের ২জন শিক্ষক বলেন, সোমবার স্কুল ছুটির পর ওই দুই শিক্ষার্থী তাদের বাড়ি চলে যায়। পরে দু’জনেই পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

বাড়ির লোকজন তাদেরকে একই সাথে হাতে হাত ধরা অবস্থায় উদ্ধার করে মতলব উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বকুলসহ অন্যান্য শিক্ষকগন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও আপনজনদের কান্না- আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ