মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সময় বাথরুমের জানালায় আটকা বাংলাদেশি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২৪ | ৪:৫৫
Link Copied Successfully!

বাথরুমের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অবৈধ অভিবাসীদের ধরতে অভিবাসন বিভাগের কর্মকর্তাদের অভিযানের সময় ওই বাংলাদেশি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

শনিবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতরাতে কাম্পুং নিসান এমপাটের একটি ফ্ল্যাটে বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন এক বাংলাদেশি। কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি। বাথরুমের জানালায় আটকে যান তিনি। পরে অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করেছে।

নিউ স্ট্রেইট টাইমস বলছে, জানালায় আটকে যাওয়া ওই বাংলাদেশিকে উদ্ধারের জন্য তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা মই ব্যবহার করেন। ওই ফ্লাটে ৩৫ জন বিদেশি বসবাস করেন। জানালায় আটকে যাওয়া ৪০ বছর বয়সী বাংলাদেশিও সেখানে বসবাস করছিলেন। এই বিদেশিদের প্রত্যেকেই মালয়েশিয়ার মারাং এবং কুয়ালা নিরাসের নির্মাণ স্থাপনায় কাজ করেন।

বিজ্ঞাপন

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক মাত আমিন হাসান বলেন, গতকাল রাত ৯টার দিকে জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় নিবন্ধন বিভাগের সহায়তায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে।

ভবন থেকে যাতে কেউ পালিয়ে যেতে না পারেন, সেজন্য কর্তৃপক্ষ সব পথ বন্ধ করে দিয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রোকে মাত আমিন হাসান বলেন, ‘‘বিদেশিরা ভবনের জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সব প্রস্থান পথ বন্ধ থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।’’

দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তারা গতকাল দুই কিশোর-সহ মোট ২১৮ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেছেন। এ সময় ভ্রমণের বৈধ কাগজপত্র না থাকা-সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৫ থেকে ৫৩ বছর।

বিজ্ঞাপন

পরে আটককৃতদের আজিল ইমিগ্রেশন কেন্দ্রে পাঠানো হয়েছে। বৈধ ভ্রমণ নথি না থাকায় মালয়েশিয়ার অভিবাসন আইনের ৬(১) ধারায় ও অতিরিক্ত সময় ধরে দেশটির অবস্থানের অভিযোগে ১৫ (১) (সি) ধারায় মামলা করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, তদন্তে সহায়তা করার জন্য স্থানীয় দুই ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে। নথিবিহীন অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও অভিবাসন বিভাগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: নিউ স্ট্রেইট টাইমস।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা