বাংলাদেশ খেলাফত মজলিস মতলব দক্ষিণ পৌর কমিটি গঠন ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১১, ২০২৪ | ১০:৪৩
Link Copied Successfully!
বাংলাদেশ খেলাফত মজলিস মতলব দক্ষিণ উপজেলার পৌর কমিটি গঠন ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ অক্টোবর সকালে মতলব বাজার শাহী মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসেন।
তিনি বলেন, আমাদের বর্তমান সমাজের প্রতিটি স্তরে বিশৃঙ্খলা ও অশান্তি এবং দূর্নিতি বিরাজমান।‌ এ অবস্থায় সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। আমরা যদি আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি চাই তাহলে কোরআনের বিধান তথা খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের দলের মূল শ্লোগান হচ্ছে, ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত। দেশে খেলাফত ব্যবস্থা কায়েম হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বৈষম্য বিরোধী সমাজ ও রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত হবে। তাই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কর্মীকে ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আগামীর বাংলাদেশে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, জেলা অফিস সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, অফিস সম্পাদক হাফেজ মাওঃ আবু তাহের, মতলব দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমদ, মতলব দক্ষিণ উপজেলা ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ জিসান আহমদ।
আলোচনা সভার শেষে উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে মাওলানা মোজাম্মেল হোসেন ফারুকীকে সভাপতি এবং মাওলানা আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মতলব দক্ষিন উপজেলা পৌর কমিটি গঠন করা হয়।
মতলব দক্ষিণ উপজেলার নবাগত পৌর কমিটিকে শপথ পাঠ করান, অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা