মসজিদের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৪ | ৪:১০
Link Copied Successfully!

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় মারকাজ মসজিদের দখল নিয়ে মাওলানা সাদ ও মাওলানা যুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর যুবায়ের পন্থীরা গ্রুপ মসজিদটির দখল নেয়।

পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও উত্তেজনা বিরাজ করতে থাকে। পরে জেলা প্রশাসনের সুষ্ঠু সমাধানের আশ্বাসে ঘটনাস্থল ত্যাগ করেন দুই পক্ষ। আহতদের নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান, তেবাড়িয়া এলাকায় মারকাজ জামে মসজিদের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল কয়েকদিন ধরেই। মসজিদটি সাদ পন্থীদের দখলে ছিল। এআ দখলকে কেন্দ্র করে সকাল থেকে মাওলানা সা’দ ও মাওলানা যুবায়ের পন্থীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে বেলা ১২টার দিকে দু পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিজ্ঞাপন

এদিকে দ্বন্দ্ব নিরসন জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, ‘দুই পক্ষকে শান্ত করতে আগামী রবিবারে জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষকে নিয়ে বসার কথা বলা হয়েছে। বিষয়টি সঠিক সমাধান না হওয়া পর্যন্ত মসজিদ এলাকা আইন শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রনে থাকবে। এমন আশ্বাস দিলে চলে যায় দুই গ্রুপের সবাই।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ