মতলবে ঈদ সামনে রেখে গরুকে খাওয়ানো হচ্ছে নিষিদ্ধ ওষুধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১০, ২০২৪ | ৬:০১
Link Copied Successfully!
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার ব্যবসায়ীরা গরুকে নিষিদ্ধ ভারতীয় ওষুধ ডেক্সামেথাসোন খাওয়াচ্ছেন। এ ওষুধের মাত্রাতিরিক্ত প্রয়োগের ফলে গরু দ্রুত মোটাতাজা হয়। চিকিৎসকেরা বলছেন, এসব গরুর মাংস মানুষের শরীরের জন্য ক্ষতিকর।
 নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গরু ব্যবসায়ী জানান, পবিত্র ঈদুল ফিতরের পরপরই তাঁরা বেছে বেছে দুর্বল গরু কেনেন। কিছুদিন লালন-পালন করার পর গরুকে নিষিদ্ধ ভারতীয় ডেক্সামেথাসোন বড়ি খাওয়ানো হয়। এতে অল্প কিছুদিনের মধ্যেই গরু মোটাতাজা হয়। ফলে ঈদুল আজহায় হাটে ভালো দাম পাওয়া যায়।
নয়ন মিয়া নামে একজন বলেন, এ ব্যবসায় দেড় থেকে দুই মাস পরিশ্রম করলে বেশ ভালো টাকা রোজগার করা যায়। আর আমি কয়েকবছর হলো এভাবে গরু মোটাতাজা করে বিক্রি করি। কেউ তো কোনো দিন বলেনি এটা খারাপ বিষয়।
এ ব্যাপারে পল্লী পশু চিকিৎসকদের সাথে আলাপচারীতায় জানা যায়,  বলবর্ধক নিষিদ্ধ বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃত্ ও কিডনিতে পানি জমে। ওই পানি শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয়। ফলে গরু ফুলে যায়।
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসকরা বলেন, মোটাতাজা ওষুধ গরুকে অতিরিক্ত খাওয়ালে যেমন ক্ষতিকর, তেমনি এসব গরুর মাংসও মানুষের জন্য ক্ষতিকর।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চঁন্দ দাস  বলেন, ডেক্সামেথাসোন জাতীয় ওষুধ গরুকে বেশি মাত্রায় খাওয়ালে অনেক খারাপ প্রভাব পড়ে। এ ওষুধ খাওয়ানো ঠিক নয়। এ বিষয় খামারি সহ সাধারন মানুষকে আমরা সচেতনতা মূলক তথ্য প্রচার করে থাকি।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল ইসলাম জানান, স্টেরয়েড গ্রুপের এসব ওষুধ সেবনের কারণে দ্রুত মোটাতাজা হলেও গরু রোগাক্রান্ত ও নিস্তেজ হয়ে পড়ে এবং গরুর কিডনি, যকৃত, ফুসফুস, কলিজা ও মাংস নষ্ট হয়ে যায়। এসব ষাড়ের মাংস মানুষের জন্যও নিরাপদ নয়। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ