ফরিদগঞ্জে এক রাতে ২৩ টি বৈদ্যুতিক মিটার চুরি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৮, ২০২৪ | ১২:২৮
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক রাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ২৩ টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে।

রোববার (২৬ মে) দিনগত রাতে উপজেলার বাগড়া বাজার থেকে শুরু করে রায়পুরের বর্ডার বাজার পর্যন্ত বিভিন্ন স্থান থেকে স’মিল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে থ্রি ফেইজের এসব মিটার চুরির ঘটনা ঘটে।

সোমবার (২৭ মে) সকালে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে আসলে এসব মিটার চুরির ঘটনা জানাজানি হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী স’মিল ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় রাতে স’মিল বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি আমার স’মিলের বিদ্যুতিক মিটার টি চুরি হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই। একই কথা জানিয়েছেন, অপর এক ব্যবসায়ী ইমাম হোসেন।

জেলা স’মিল মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন হাজী বলেন, রবিবার রাতে আমার নিজের মালিকানাধীন দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের মিটারসহ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স’মিল থেকে ২৩ টি মিটার চুরি হয়েছে। থ্রি ফেইজের মিটার গুলো ২৫ থেকে ৩০ হাজার টাকা মূল্যের হয়ে থাকে।

তিনি আরও বলেন, চুরির ঘটনায় স’মিল ব্যবসায়ীদের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে, যারা এ চুরির সাথে জড়িত আমি চাই প্রশাসন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। বিষয়টি থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় ফরিদগঞ্জ জোনাল অফিস। এই কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, বৈদ্যুতিক মিটার চুরির ঘটনাটি দুুঃখজনক। এ উপজেলায় আগে কখনো এমন ভাবে বিদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেনি। যারাই ঘটনাটি ঘটিয়েছে, আমি চাই সংশ্লিষ্ট প্রশাসন অপরাধিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসুক।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ