ধান মাড়াই-শুকানোয় ব্যস্ত মতলব উত্তরের কৃষকেরা

সুমন আহমেদ
আপডেটঃ মে ১৫, ২০২৪ | ১০:২৭
Link Copied Successfully!
চলতি বোরো মৌসুমে মতলব উত্তর উপজেলায় ৯ হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে হয়েছে ধানের চাষাবাদ। ধান কাটা মাড়াই ইতোমধ্যে শুরু করেছেন কৃষকরা। এখন সেই ধান রাত জেগে সিদ্ধ করে সকাল থেকে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। রাত-দিন পরিশ্রম করেও যেন ক্লান্তি নেই তাদের। নিজ ক্ষেতের ধান ঘরে তোলার আনন্দে ভাসছেন তারা।
মঙ্গলবার (১৪মে) দুপুরে গজরা ইউনিয়নে অবস্থিত মতলব উত্তর শিল্পকলা একাডেমি মাঠে গিয়ে দেখা যায়, গ্রামের কৃষকরা পুরো মাঠে ধান শুকানোর জন্য বিছিয়ে রেখেছেন। বাড়ি থেকে সিদ্ধ করা ধান বস্তায় করে শিল্পকলার মাঠের উপর ঢালছেন তারা। আর কৃষাণীরা সে ধান পা দিয়ে আলগা করে দিচ্ছেন। গ্রীষ্মকাল প্রচন্ড সূর্যের তাপে ধানে পা দিচ্ছেন কৃষাণীরা। যত বেশি ধানে পা দিবেন ততই তাড়াতাড়ি শুকাবে ধান।
কৃষাণীদের কাজের গতি দেখে মনে হয় কোনো ক্লান্তি নেই তাদের। কেন না আগামী আমন মৌসুম পর্যন্ত ঘরের চাল করে নিতে হবে তাদের।কৃষণী নাজমা বেগম বলেন, বোরো ধান কাটা-মাড়াই শুরু করেছি। ধান বিক্রি করা হবে। ছয় মাসের জন্য ঘরের চাল তৈরি করতে হবে। তাই ভোর-রাতে ধান সিদ্ধ করেছি। সিদ্ধ ধান এই মাঠে শুকাচ্ছি।
নুরজান নামের এক কৃষাণী বলেন, এবার আমার স্বামী জমিতে বোরো ধানের চাষ করেছেন। এবছর ফলন ভালো হয়েছে। জমির ধান কাটা মাড়াই শুরু করেছি। সারা রাত জেগে আমরা দু’জনে মিলে ধান সিদ্ধ করেছি। সকালে বস্তায় করে দুইজন মিলে এই মাঠে নিয়ে এসেছি। আকাশের অবস্থা ভালো আছে, সারাদিনে সব ধান শুকিয়ে যাবে। পরে মিলে ধান ভাঙাবো, আগামী মৌসুম পর্যন্ত আমাদের আর কোন চিন্তা নাই।’
কৃষক ওয়াদুদ বেপারি বলেন, এবার ২৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। ফলন অনেক ভাল, বিঘাপ্রতি ২৫ থেকে ২৬ মণ ধান ঘরে তুলবো। কাটা-মাড়াই শুরু করেছি। বাজারে ধানের দামও ভালো আছে। বাড়ির খাওয়ার জন্য ধান সিদ্ধ-শুকান করা হচ্ছে। আগামী আমন মৌসুম পর্যন্ত এই ধানের চালেই আমাদের সংসার চলবে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, মতলব উত্তর উপজেলায় ৯ হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছে। ধান কাটা-মাড়াই শুরু করেছে কৃষক। ফলনও ভালো এবং বাজারে দামও ভাল আছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু