শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্নার মতবিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২, ২০২৪ | ৮:২১
Link Copied Successfully!

আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্না প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২ মে ) বিকেল সাড়ে ৫ টায় তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।

জানা যায়, উপজেলার খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রভাষক, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী যুবলীগ নেত্রী নাজমুন নাহার স্বপ্না আসন্ন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’। এরই অংশ হিসেবে শাহরাস্তিকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়তে ভূমিকা রাখতে চাই। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে আমি প্রার্থী হয়েছি। আমার প্রতীক কলস। তিনি জানান, ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।

বিজ্ঞাপন

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।

নির্বাচিত হলে তিনি, এ উপজেলার অবহেলিত নারীদের জন্য আয়বর্ধক কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প গ্রহণ, গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যাপক প্রশিক্ষণ ও প্রকল্প গ্রহন, প্রান্তিক জনগণ ও নারীদের ভাগ্য উন্নয়ন, সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার নিয়ে কাজ করবেন বলে জানান। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এ উপজেলার অবহেলিত নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই, এলাকার জনগণ পাশে থাকলে তা সফলতার সঙ্গে করা সম্ভব।

সর্বোপরি জেন্ডার সমতা, সুষম উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্টায় শাহরাস্তি-হাজীগঞ্জ এর গণমানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এলাকার মানুষের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত