শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদ ইরানের মতবিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২, ২০২৪ | ৮:১১
Link Copied Successfully!

আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদ ইরান প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২ মে ) বিকেল সাড়ে ৪ টায় তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।

মতবিনিময়কালে তোফায়েল আহমেদ ইরান বলেন, আমি ছাত্রজীবন থেকেই নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের অনুরোধে আমি উপজেলা পরিষদ নির্বাচনে আবারও ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। বাদবাকি আল্লাহর হাতে। এলাকার সন্মানিত ভোটাররা আমাকে যোগ্য মনে করলে সন্মান স্বরূপ ভোট প্রয়োগ করবেন। আমি এলাকার মানুষের কল্যানে সবসময় ছিলাম, আছি এবং থাকবো।

দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের সাথে ভাতৃত্বের যে বন্ধন গড়ে উঠেছে সেখানে দলের পরিচয় বড় কথা নয় আমরা সকলেই শাহরাস্তি উপজেলার মানুষ। আমরা সকলেই একটি পরিবারের মানুষ। তিনি আরও বলেন, আবারও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে সন্ত্রাস, অনিয়ম, সালিসি সিন্ডিকেট ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে শান্তি প্রিয় উপজেলা গড়ে তুলতে চাই। এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমি জনগণের ভালোবাসা নিয়ে জয়ী হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ