হাইমচরে নুর হোসেন পাটওয়ারীর পক্ষ থেকে  ঠান্ডা পানি ও শরবত বিতরন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৪ | ৭:১২
Link Copied Successfully!
তীব্র তাপদাহে তৃষ্ণার্ত শ্রমজীবী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নুর হোসেন পাটওয়ারী।
রবিবার ও সোমবার  (২৮ ও ২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  উপজেলা সদরস্থ আলগী বাজারের ৫টি স্পটে এই কার্যক্রম চলে এবং হিট এলার্ট যতদিন অব্যাহত থাকে, ততদিন এই কার্যক্রম ধারাবাহিকভাবে  চলতে থাকবে বলে ঘোষণা দেন নুর হোসেন পাটওয়ারী।
ঠান্ডা পানি ও শরবত পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, ‘এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে নুর হোসেন পাটওয়ারী যেই ঠান্ডা পানি, শরবতের ব্যবস্থা করেছেন এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে।
স্কুল শিক্ষার্থী মুনিতাসির বলেন, গরমে ক্লাসে টিকতে না পেরে বের হয়ে এসেছি। অনেক বেশি অস্বস্তি লাগছিলো। এই শরবত খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি করা হচ্ছে।
উপজেলা চেয়ারম্যান নুর হোসেন বলেন, হাইমচরবাসী যখনই কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কোন দুর্যোগের সম্মুখীন হয় আমি জনপ্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। করোনা মহামারীতে দীর্ঘ ৪৪ দিন মানুষের বাসায় স্বেচ্ছাসেবকের মাধ্যমে খাবার পৌঁছে দিয়েছি। অক্সিজেন সেবা দিয়েছি। সেবা দিতে গিয়ে আমি করোনা আক্রান্ত হয়েছি। তবুও সেবা অব্যাহত রেখেছি।
আজ গরমের কারনে সারাদেশের ন্যায় আমার হাইমচরের মানুষ কষ্ট পাচ্ছে, তাই ব্যক্তি উদ্যোগে আমি এই শরবত খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করেছি। আলগী বাজারের ৫টি স্পটে এই কার্যক্রম চলছে। মানুষ তৃপ্তি সহকারে শরবত পান করছে এবং জননেত্রী শেখ হাসিনা, ডা দীপু মনি এমপি এবং আমাকে দোয়া করছে।
যতদিন হিট এলার্ট থাকবে এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন