মে মাসের মধ্যে চাঁদপুর জেলা আ.লীগের সম্মেলনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আ.লীগ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১, ২০২৪ | ২:৩৬
Link Copied Successfully!

আভ্যন্তরীণ সাংগঠনিক সমস্যা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও নৌকার প্রার্থী ঘিরে ঘটে চলা বিরোধ ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলেছেন চট্টগ্রাম বিভাগের জেলা আওয়ামী লীগ নেতারা। তৃণমূল নেতাদের অনেকেই আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়া হলেও প্রার্থিতার বিষয়ে কেন্দ্র থেকে এক ধরনের গাইডলাইন ঠিক করে দেওয়ার দাবি জানিয়েছেন। প্রার্থী হওয়ার বিষয়টি সকলের জন্য উন্মুক্ত রাখা হলে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

রবিবার (৩১ মার্চ) ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তৃণমূলের নেতারা এসব বিষয়ে কথা বলেছেন। তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রের ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর রুদ্ধদ্বার বৈঠকে জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। নিজ নিজ জেলার রাজনৈতিক পরিস্থিত তুলে ধরার পাশাপাশি সমস্যা নিয়েও কথা বলেন তারা।

সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, বৈঠকে ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি তৃণমূল নেতাদের উদ্দেশে বলেন, দলের দায়িত্বশীল কোনো নেতা কাউকে সমর্থন দিতে পারবেন না। যে যার মতো নির্বাচনে অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

সূত্র জানিয়েছে, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম মতবিনিময় সভায় উপজেলা নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন। তিনি দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রার্থিতা নিয়ে কেন্দ্র থেকে একটি গাইডলাইন করে দেওয়ার দাবি তুলেছেন। তিনি বলেছেন, উন্মুক্ত বলে এভাবে দলকে ছেড়ে দেওয়া হলে সাবাই নির্বাচনের জন্য দাঁড়িয়ে যাবে। প্রতি জায়গায় যদি ১০ থেকে ১২ জন করে প্রার্থী হয়ে যায় তাহলে দলীয় শৃঙ্খলা বিঘ্নিত হবে। একই ধরনের যুক্তি তুলে ধরেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনও অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনে যেহেতু কোনো দলীয় প্রতীক থাকবে না, তাই কোনো দলীয় প্রার্থীও দেওয়া হবে না। আওয়ামী লীগের যারাই প্রার্থী হতে চায়, হবে। কিন্তু দলীয় পদধারীরা কেউ কারো পক্ষ নিতে পারবে না। স্থানীয় এমপিদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

মে মাসের মধ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি ডা. দীপুমনির দিকে ইঙ্গিত করে দলের মধ্যে বলয় সৃষ্টি করার অভিযোগ এনেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। দীপু মনির নাম উল্লেখ না করে সংগঠনের মধ্যে গ্রুপিং ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তার (দীপুমনি) ইন্ধন রয়েছে এমন অভিযোগ করেছেন তিনি। দলীয় স্বর্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে কেন্দ্র থকে।

বিজ্ঞাপন

সম্মেলনের প্রস্তুতি নিতে বলা হয়েছে চট্টগ্রাম মহানগরকে। সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন নগর আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কয়েকটা ইউনিট কমিটির সম্মেলন বাকি রয়েছে। সেগুলো করে ফেলার পর সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হবে। কেন্দ্র থেকে সেসব কমিটি নগরের সম্মেলনের পর করার কথা বলা হয় কেন্দ্র থেকে। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে তারিখ চূড়ান্ত করার কথা বলা হয়েছে বৈঠক থেকে। মতবিনিময়সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সম্মেলন করে সেখানে কমিটি গঠন করা হবে। ঢাকা থেকে প্রেস রিলিজ দিয়ে কেন কমিটি গঠন করতে হবে?

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছি। বাকি থাকা কমিটিগুলো গঠন করে সম্মেলনের জন্য কেন্দ্রকে অবহিত করেছি।

বৈঠকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্রে এমপি আবুল কালাম আজাদকে নিয়ে কথা তুলেন জেলা আওয়ামী লীগের নেতারা। এই সময় বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, উনাকে কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে। তিনি শোকজের জবাব দিয়েছেন। কেন্দ্র এখন সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাকি তাকে ক্ষমা করবে। গত ১৪ মার্চ শোকজ করা হয় আবুল কালাম আজাদকে। একই সঙ্গে তাকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী