
শাহরাস্তিতে পাঁচ মাসে কোরআনে হাফেজ হলেন তাহসিন
Link Copied Successfully!

পাঁচ মাসে কোরআনে হাফেজ হলেন শাহরাস্তি উপজেলার দারুল কোরআন মাদ্রাসার তৌহিদুল হাসান তাহসিন। নয় বছর বয়সী তাহসিন নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হতে এই মাদ্রাসায় ভর্তি হয়।
সোমবার সকালে মাদ্রাসা মিলনায়তনে তাহসিনকে পাগড়ী প্রদান করেন শিক্ষক ও অতিথিবৃন্দ।
কোরআনে হাফেজ হতে মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা ও দোয়া পেয়েছেন বলে জানান তাহসিন। তার মাও বেজায় খুশি। মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি বিভিন্ন কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে।








