হাইমচরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে উপহার দিয়েছেন মহান স্বাধীনতা:  নুর হোসেন পাটওয়ারী

Reporter
মোশাররফ হোসেন নয়ন
আপডেটঃ মার্চ ২৬, ২০২৪ | ১২:৪৯
Link Copied Successfully!
চাঁদপুরের হাইমচরে মহান  স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সকাল ৯টায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
উদ্ভোধনী বক্তব্যে  নূর হোসেন পাটওয়ারী বলেন, স্বাধীনতা বাঙালি জাতির আজন্ম লালিত স্বপ্ন। বিশ্বের দরবারে লাল-সবুজের পতাকা নিয়ে মাথা উঁচু করে বাঙালি জাতি যে আজ স্বমহিমায় দাঁড়িয়ে আছে, তা বঙ্গবন্ধুর সারা জীবনের আত্মত্যাগ আর দূরদর্শী, বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বের ফল। পাকিস্তানি শাসকদের শোষণ, নির্যাতন থেকে মুক্তির লক্ষে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আজকের এই দিনে পৃথিবীর মানচিত্রে  আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তি কামী মানুষ আত্ন উৎস্বর্গ করে স্বাধীন দেশ উপহার দিয়েছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
সকলের উদ্দেশ্যে নূর হোসেন পাটওয়ারী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমরা স্বাধীনতার সুফল এর সাথে  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সুফল ভোগ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার  বাংলা উন্নত দেশ এর কাতারে উন্নীত হবে।
উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার সভাপতিত্বে এসকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম,  হাইমচর থানা অফিসার ইনচার্জ মো: ইয়াসিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বারিক বকাউল, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র  সহ-সভাপতি এম এ বাশার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, নীলকমল ওচমানীয়া উবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।
হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ