কক্সবাজার উপকূলে জলদস্যুর কবলে এমভি আকিজ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৭, ২০২৪ | ১:১৬
Link Copied Successfully!

কক্সবাজারে এমভি আকিজ লজিষ্টিক-২৩ নামের একটি জাহাজে দস্যুতার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ মার্চ) কুতুবদিয়া চ্যানেলে সিমেন্টের ক্লিংকারবাহী ওই জাহাজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ চট্টগ্রাম থেকে সিমেন্টের ক্লিংকার লোড করে এমভি আকিজ লজিষ্টিক-২৩ জাহাজটি কুতুবদিয়া বাতিঘরের প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে নোঙর করে। পরদিন রাত আনুমানিক দেড়টার দিকে বড় একটি ফিশিং ট্রলার যোগে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে জাহাজে উঠে মুখোশধারী ২৫-৩০ জন ডাকাত। এ সময় জাহাজের মাস্টারসহ ১২ জন কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে স্মার্ট ফোন, নগদ টাকা, ব্যাটারি, ইঞ্জিন- রাডার-ইকোসাউন্ডের মনিটর, জিপিএস, সোলার প্যানেলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মুখোশধারী ডাকাতদের চিহ্নিত করা না গেলেও সকলে চট্টগ্রাম ও কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলেছেন।

এ ঘটনায় মঙ্গলবার আকিজ শিফিং লাইন লিমিটেডের অপারেশন বিভাগের সিনিয়র অফিসার মো. আরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করে কোম্পানির পক্ষে কুতুবদিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

জিম্মি জাহাজে অভিযানে ঢাকার অনুমতি চেয়েছিল ইইউ

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির সাগরে জাহাজ ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগরে অপরাধ নির্মূলে আলাদা একটি ডিপার্টমেন্ট রয়েছে। তবুও ওই ঘটনায় আমাদের সীমানার কোন জলদস্যু জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

হআই/নি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ