কচুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Default User
শান্তুু ধর
আপডেটঃ অক্টোবর ১, ২০২০ | ৮:১০
Link Copied Successfully!

কচুয়ার দক্ষিণ নলুয়া নবীন সংঘের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ শর্ট পিছ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নলুয়া দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারন সম্পাদক, ঢাকা আইডিইবি’র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব।

নলুয়া দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন বাচ্চু মজুমদারের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ অলি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, যুবলীগ নেতা মুরাদ হোসেন, সাংবাদিক আলমগীর তালুকদার প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা