ভাষার মাসের প্রথমদিন বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৪ | ৪:৫৬
Link Copied Successfully!

ভাষার মাসের প্রথমদিন বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২৪’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হন প্রধানমন্ত্রী। পরে বিকেল সাড়ে ৪টায়
মেলার উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে সাহিত্য বিশেষ অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩
তুলে দেন প্রধানমন্ত্রী।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। সবমিলিয়ে বরাবরের মতো এবারো
বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকছে মেলার আয়োজন।

 

বিজ্ঞাপন

জানা যায়, এবারের মেলায় ৬৩৫ প্রকাশনা প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছে ৯৩৭টি ইউনিট। এবার প্রকাশনা সংস্থা বেড়েছে
৩৪টি। একাডেমি প্রাঙ্গণে ১২০ প্রতিষ্ঠানকে ১৭৩টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৭৬৪ ইউনিট বরাদ্দ
পেয়েছে ৫১৫ প্রতিষ্ঠান।

বইমেলার সময়সূচি
এবারের বইমেলা অধিবর্ষের বইমেলা। ১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। ছুটির দিন ছাড়া
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাত ৮টা ৩০ মিনিটের পর নতুন করে কেউ মেলা
প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আর ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

তবে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন মেলা সকাল ৮টা থেকে রাত ৯টা
পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

এএসসি/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর