ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করবেন যেভাবে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৪ | ৬:৪১
Link Copied Successfully!

জরুরি ইমেইল এসেছে, কিন্তু আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে ইন্টারনেট কাজ করছে না। এমন পরিস্থিতিতে কি করবেন বুঝতে পারেন না অনেকে। তবে এমন একটি উপায় আছে, যাতে আপনি ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার করতে পারবেন। একেবারে অফলাইন মোডে জিমেইলে অ্যাক্সেস করতে পারবেন।

অফলাইন মেইল চালু করুন
* প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে জিমেইল খুলুন। কারণ এই মোড অন্য কোনো ব্রাউজারে কাজ করবে না।
* এরপর ওপরের ডানদিকের কোণায় সেটিংসে ক্লিক করুন।
* সেটিংস অপশন সিলেক্ট করে অফলাইন ট্যাপে ক্লিক করতে হবে।
* এই চেকমার্কের পর অফলাইন ইমেইল বক্স দেখতে পাবেন।
* এরপর আপনি অ্যাক্সেসের জন্য যেই দিনের ইমেইল সিঙ্ক করতে চান তা সিলেক্ট করুন।
* আপনি অফলাইন ডেটা রাখতে চান নাকি বাদ দিতে চান, সেই অপশন দেখানো হবে।
* এরপর অফলাইনের এনাবল অপশন সিলেক্ট করে সেভ চেঞ্জস ক্লিক করুন।

ছবি: গুগলের সৌজন্যে

অফলাইনে জিমেইল অ্যাক্সেস করবেন যেভাবে
* আপনি যখন অফলাইন থাকবেন, তখন একটি ক্রোম ব্রাউজারে mail.google.com খুলুন।
* এখানে অফলাইন মোডের মেসেজ কনফার্ম করতে হবে।
* এরপর আপনি আপনার ইনবক্স ব্রাউজ করতে পারবেন।
* অফলাইন মোডে আপনার মেইলগুলো সার্চ করতে পারবেন। সেসব মেইল পাবেন যেগুলো অফলাইনে সিঙ্ক করা হয়েছিল।
* মেইল ডাউনলোড করতে পারবেন না। তবে অফলাইন মোডে দেখা যাবে।

বিজ্ঞাপন

এএসসি/নি

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর