চট্টগ্রামে ব্র্যান্ডের চায়ে মেশানো হয় রং: লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৪ | ৬:৩১
Link Copied Successfully!

চট্টগ্রামে সিটিজি ব্র্যান্ডের চা বানানো হয় ক্ষতিকর রং দিয়ে। অনুমতি ছাড়াই প্যাকেটজাত করছিল ওই প্রতিষ্ঠান। চা বোর্ডের অভিযানে ধরা পড়েছে এমন অনিয়ম।

সোমবার (২৯ জানুয়ারি) নগরীর এ কে খান এলাকায় অবস্থিত ইয়ং কনজুমার ফুড প্রোডাক্টসের ওই কারখানায় অভিযান চালায় চা বোর্ড।

অভিযানে রং মেশানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এছাড়া একাধিক অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিক ইউনুস মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন কারখানা মালিকের বরাত দিয়ে জানান, ফেসবুকে কালারের বিজ্ঞাপন দেখে তিনি রং সংগ্রহ করেন। চায়ের সঙ্গে ওই রং মিশিয়ে দেন। এরপর ব্লেন্ডিং করে ফ্যানে শুকিয়ে প্যাকেটজাত করেন। তিনি ২০২২ সাল থেকে চায়ের ব্যবসা করে আসছেন। তিনি জানান তার প্যাকেট করার লাইসেন্সও নেই।

তিনি আরও বলেন, ভোক্তার সঙ্গে প্রতারণা করেছেন ওই মালিক। তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সব চা জব্দ করা হয়। তার লাইসেন্স বাতিল করা হবে, যাতে সে আর চায়ের ব্যবসা করতে না পারে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা