শাহরাস্তিতে ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৪ | ৫:২০
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে এক ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় চারজনকে আসামী করে শাহরাস্তি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

এামলায় গ্রফতারকৃত আসামীরা হলো, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের বিল্লাল হোসেন (২৮) ও ইমাম হোসেন মিয়াজী (২১)। পলাতক আসামীরা হলো যাদবপুর গ্রামের বেলায়েত হোসেন (৩০) ও আব্দুল কাদির (২০)।

বিজ্ঞাপন

থানা পুলিশ জানায়, শনিবার রাতে শাহরাস্তি বেরনাইয়া বাজার থেকে রঘুরামপুর ব্রীজ সংলগ্নে এই ঘটনা ঘটে। চার যুবক ওই ভিক্ষুককে অটোরিক্সা থেকে নামিয়ে স্থানীয় শাহআলমের নির্মানাধীন একতলা বিল্ডিংয়ের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ওইসময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে পুলিশ খবর দেয়। পরে ওই ভিক্ষুককে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভুক্তভোগীর মেডিকেল পরিক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা