মতলব উত্তরে দোকান ভাংচুর ও লুটপাটের মিথ্যা অভিযোগের প্রতিবাদ

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২৩ | ৭:৩৭
Link Copied Successfully!
মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের সটাকী বাজারে গত (১৬ ডিসেম্বর) গভীর রাতে জীবন ঢালীর দোকানে লুটপাট ও   ভাংচুর হয়।
প্রতিদিনের মত দোকান বন্ধ করে জীবন ঢালী রাতে ঢালী  বাড়ীতে চলে যায়, ভোর রাতে সটাকী খেয়া ঘাটের মাঝি খেয়া পারাপারের জন্য বাজারে এসে দেখতে পান জীবন ঢালীর দোকানের শার্টার ভাংঙ্গা দোকানের মালামাল ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।
খেয়া ঘাটের মাঝি দোকানদার জীবন ঢালীকে ফোন দেন,
পরর্বতীতে জীবন ঢালী বাজারে এসে থানায় ফোন দেয়, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারপর সটাকী বাজারের সভাপতি মিজানুর রহমান মোল্লাও বাজারে অন্যান্য দোকানদার নিয়ে ঘটনাস্থলে যান।
উল্লেখ্য (১৭ ডিসেম্বর) সটাকী বাজারের দোকানদার কামাল ঢালী ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমির হোসেন কালু এঘটনা ঘটিয়েছেন।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বাজারের সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাবেক সভাপতি গোলাম রসূল বেপারী, ইউপি সদস্য আলমগীর কবিরাজ, ব্যবসায়ী নান্নু মিয়াজী, লনী শিকদার ,শওকত বেপারী, জামান মিয়াজী, আব্দুল মালেক, ইকবাল ফকির, ফজর আলী মোল্লা, রিপন সর্দার সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা কামাল ঢালীর এরকম কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
এসময় সটাকী বাজারের সভাপতি মিজানুর রহমান মোল্লা বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে সটাকি বাজারের কামাল ঢালী তার নিজস্ব ফেইসবুক আইডিতে তার দোকান লুটপাট ও ভাংচুর করা হয়েছে বলে বাহাদুরপুরের আমির হোসেন কালুর নাম ও ছবি ব্যবহার করেন যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, আমির হোসেন কালু ভালো মানুষ, গ্রামে সমাজ সেবায় নিয়োজিত থাকেন, কামাল ঢালীর এরকম ঘটনার নিন্দা জানাই।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জীবন ঢালী বলেন, কে বা কারা রাতের আধারে আমার দোকানে চুরি ও ভাংচুর করেছে আমি দেখিনি, এবং আমি কাউকে দোষী করিনি। কিন্তুু আমার চাচাতো ভাই কামাল ঢালী তাহার দোকান চুরি ও ভাংচুর হয়েছে এবং আমির হোসেন কালূ এ ঘটনা ঘটিয়েছে বলে তাহার ফেইসবুক আইডিতে মিথ্যা প্রচারনা করেছেন।
আমির হোসেন কালু ভাই খুব ভালো মানুষ, উনি আমার ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন, এবং আমাকে পুনরায় ব্যবসায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমি আমির হোসেন কালুকে নিয়ে মিথ্যা অভিযোগ ছড়ানোর বিরুদ্ধে নিন্দা জানাই।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়