নির্বাচনী ব্যস্ততার মাঝেই হঠাৎ দুবাইয়ে সাকিব

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৩ | ৫:২৮
Link Copied Successfully!

আঙুলের চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি আসন্ন কিউই সফরেও যাওয়া হচ্ছে না তার।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্যে ইতোমধ্যেই মাগুরা-২ আসনের মনোনয়ন নিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। তুমুল ব্যস্ততার মধ্যে দিয়েই নিজ জন্মভূমিতে সময় কাটছে তার।

তবে এরই মাঝে আবার দুবাইয়ে উড়াল দিয়েছেন টাইগার দলপতি। তবে খেলার জন্যে না। আবু ধাবিতে চলমান টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের ফটোশুট ও স্পন্সরশিপের কিছু কাজ শেষ করতে শনিবার দুবাইয়ে পৌঁছেছেন সাকিব। সেখানে বিশ্বসেরা এই অলরাউন্ডারের কয়েকদিন থাকার কথা রয়েছে।

এদিকে চোটের কারণে টি-টেন টুর্নামেন্টের চলতি আসরে খেলছেন না সাকিব। গত আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন তিনি। এবারও তাকে ভিড়িয়েছিল দলটি। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে আঙুলে চোট পাওয়ার কারণে মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে।

বিজ্ঞাপন

২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। এতে এক জয়ের বিপরীতে এক হার দেখেছে তারা। আগামী ৯ ডিসেম্বর পর্দা নামবে ৮ দলের এই টুর্নামেন্টের।

সূত্র: আরটিভি নিউজ

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি