সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২৩ | ৪:০৯
Link Copied Successfully!

সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  তি‌নি হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।

হেরিটেজ ফাউন্ডেশন এক বার্তায় জানায়, মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বুধবার সকাল সা‌ড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়ালিউর রহমানের নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব বিকেল সাড়ে ৫টায় ধানমন্ডি ৭ নম্বর রোড সংলগ্ন বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এক  শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের নৃশংসভাবে হত্যার পর ওয়ালিউর রহমান এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়ে সাহসিকতার স্বাক্ষর রাখেন। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মোমেন বলেন, রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হল। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

ওয়ালিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রদূত ছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একজন গবেষক ছিলেন।

 

সূত্র: ঢাকা পোস্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি