চাঁদপুরের ৫ টি সহ ১২১টি আসনে প্রার্থী ঘোষণা সুপ্রিম পার্টির

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৩ | ৯:৫৫
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁদপুরের ৫ টি সহ ১২১টি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। দলটির নেতারা বলেছেন, তারা মোট ২০০টি আসনে প্রার্থী দেবেন। বাকিদের নাম পরে ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সুপ্রিম পার্টি এবং দলটির নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমাদের জোট লিবারেল ইসলামিক জোটের পক্ষ থেকে মোট ২০০ আসনে প্রার্থী দেবো। আজ আংশিক তালিকা ঘোষণা করছি।’

বিজ্ঞাপন

বিএসপি ও লিবারেল ইসলামিক জোটের মনোনয়নপ্রাপ্তদের প্রসঙ্গে সাইফুদ্দীন বলেন, ‘সারা দেশে আমাদের ৩০ জন হেভিওয়েট প্রার্থী আছেন। সুষ্ঠু নির্বাচন হলে তারা বিজয়ী হবেন। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সব সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। তৃতীয় লিঙ্গের একজনকেও গাজীপুরে প্রার্থী দিয়েছি।’

বাংলাদেশ সুপ্রিম পার্টি’র (বিএসপি) চাঁদপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন ইয়াছিন, চাঁদপুর-২ মনির হোসেন, চাঁদপুর-৩ মালেক মিয়াজী, চাঁদপুর-৪ মকসুদুর রহমান, চাঁদপুর-৫ রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা