
৯৮ বোতল ফেন্সিডিল ও ৩২ কেজি গাঁজা’সহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার


কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে র্যাব-১১ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর ও কোতয়ালী
মডেল থানাধীন পশ্চিম মাঝিগাছা এলাকা থেকে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৩২ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল রোববার দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল’সহ নোয়াখালী জেলার সেনবাগ থানার বাতানিয়া গ্রামের মৃত মো. আনোয়ার হোসেনের ছেলে আলী হোসেন রতন (২২) ও সুনামগঞ্জ জেলার দোয়ার থানার দোয়ারগাঁও গ্রামের ইফসুফ আলীর ছেলে আকির মিয়া রাকিব (২৫)কে গ্রেফতার করে র্যাব-১১।
একই রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম মাঝিগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩২ কেজি গাঁজা’সহ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (৩৯) এবং একই জেলার কোতয়ালী মডেল থানার আড়াইউড়া গ্রামের শামসুল হক এর ছেলে মোঃ
সোহাগ (২৬) গ্রেফতার করে র্যাব-১১।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








