৮৯ রানে বাংলাদেশের জয়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৩ | ১১:২০
Link Copied Successfully!

বাংলাদেশের এশিয়া কাপ শুরু হয়েছিল হার দিয়ে। স্বাগতিক শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচেই ব্যর্থতার গল্প লিখেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই হতাশা ঝেরে ফেলল দ্বিতীয় ম্যাচেই। এবার ঠিকই জয় ছিনিয়ে নিয়েছে সাকিব আল হাসানের দল। আফগানদের ৮৯ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠার আশা জিইয়ে রাখল কোচ হাথুরু সিংহের শিষ্যরা।

 

মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে সাকিবের দল। কিন্তু তারপরও যেন স্বস্তি মিলছিল না।

বিজ্ঞাপন

কেননা আফগান ব্যাটাররা সমান তালে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে ফিফটি হাঁকানো ইব্রাহিম জাদরান (৭৫) ও হাশমাতুল্লাহ শহিদিকে (৫১) ফিরিয়ে এখন জয়ের স্বপ্ন দেখতে থাকেন লাল-সবুজের প্রতিনিধিরা। ১৫ রান নিয়ে সাজঘরে ফিরেছেন গুলবাদিন নাইবও। ৩ রান নিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন মোহাম্মদ নবি।

ইব্রাহিম জাদরান ও হাশমাতুল্লাহ শহিদির ফিফটির সঙ্গে দলীয় স্কোরে ৩৩ রান যোগ করেন রহমত শাহ। শরিফুল ইসলাম তিন উইকেট শিকার করেছেন। দুটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা