মা-বাবাকে নিয়ে হেলিকপ্টারে বাড়িতে ফিরলেন সৌদি প্রবাসী আলম বকাউল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৩ | ১০:৫০
Link Copied Successfully!

জীবিকার তাগিদে ছেলে ২৫ বছর যাবৎ সৌদি প্রবাসী। তাঁর আয়ে স্বচ্ছল এখন পরিবার। উপকৃত হয়েছেন নিকট আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষও। মা তফুরা বেগমের ইচ্ছে ছেলে মো. আলম বকাউল হেলিকপ্টারে করে গ্রামে বাড়িতে ফিরবেন। ছেলে পূরণ করলো মায়ের আশা। হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন তিনি। সাথে ছিলো মা-বাবা।

তিনি গত ২৫ বছর যাবৎ সৌদিআরবে ছিলেন। ৩ বছর পর দেশে ফিরলো। শনিবার দুপুরে মা-বাবাসহ তাকে নিয়ে হেলিকপ্টারটি মুকুন্দসার গ্রামের চাঁনখার ভিটায় অবতরণ করে। এতে বেজায় খুশি তার মা ও গ্রামবাসী।স্থানীয়রা ফুল দিয়ে বরণ করে নেয় তাকে।

সৌদিআরবের তাবুক প্রদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত মো. আলম বকাউল। তার বাবা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুকুন্দসার গ্রামের বকাউল বাড়ির মো. আব্দুর রহিম বকাউল।

বিজ্ঞাপন

মো. আব্দুর রহিম বকাউল ও তফুরা বেগম দম্পতির তৃতীয় ছেলে মো. আলম বকাউল। গ্রামের মানুষ কখনো হেলিকপ্টার কীভাবে মাটি ছোঁয় তা দেখেননি। মায়ের সেই ইচ্ছা পূরণ করলো আলম বকাউল।

এদিকে আলম বকাউল তার মাকে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরবেন এমন খবরে গ্রামের কয়েক শতাধিক উৎসুক নারী, পুরুষ ও শিশু চাঁনখার ভিটায় ভিড় জমান। এদিন বেলা ১১টার থেকে তারা অপেক্ষা করে, শেষ পর্যন্ত দুপুর দুইটার সময় হেলিকপ্টারটি অবতরণ করেন পাইলট।

আব্দুল মান্নান ও মালতি রানী সাহাসহ কথা হয় কয়েকজন গ্রামবাসীর সাথে। তারা জানান, জীবনে কখনো হেলিকপ্টার এতো কাছ থেকে দেখিননি। প্রচণ্ড বাতাসে যেন চারদিকে যেন ভূমিকম্প। অন্যরকম অনুভূতি পেয়েছেন তারা। তারা বলেন, আলম ভালো মানুষ। সুখে-দুখে এলাকার মানুষের পাশে দাঁড়ায়।

বিজ্ঞাপন

এক প্রতিক্রিয়ায় মো. আলম বকাউল জানান, মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছে এবং গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেছে। তাতেই ভালো লাগলো। মা খুশি, এলাকার মানুষ খুশি, তিনিও খুশি।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা