শোকাবহ আগষ্টে শোক র‍্যালী পালন করলো হাজীগঞ্জ ছাত্রলীগ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৩ | ৯:৪৩
Link Copied Successfully!

শোকাবহ আগষ্ট উপলক্ষে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিরু’র নেতৃত্বে শোক র‍্যালী পালন করা হয়।

মঙ্গলবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা সন্তান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান নিরু’র নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে শোক র‍্যালী উদযাপন করা হয়েছে।

শোক র‍্যালী’টি হাজীগঞ্জ থানা রোড থেকে বের হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ করে পশ্চিম ঘুরে এসে শেখ সিটি মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

বিজ্ঞাপন

সে-সময় ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিরু নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্য বলেন, যদি রাত পোহালে শোনা যেতো, বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেতো এক মহান নেতা, আমরা ফিরে পেতাম এক জাতির পিতা। এই কথাটির অর্থ অনেক গভীর। যেই ব্যাক্তি বাঙ্গালী মুক্তির সনদ, বাঙ্গালির স্বাধীনতার সনদ তৈরি করেছিলো সেই বঙ্গবন্ধু জাতির পিতার বুকে এ বাংলার মাটিতে তারা গুলি চালিয়েছে। তারা ২১শে আগষ্ট বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপর গ্রেনেড হামলা চালিয়েছে। কিন্তু তারা এ বাংলাদেশ’কে দাবায় রাখতে পারে নাই। আমরা আমাদের জাতির পিতা’কে হারিয়ে আমরা শোকাহত। আমরা এই শোক’কে শক্তিতে পরিনত করে আমরা শেষ পর্যন্ত লড়বো। আমরা লড়বো তাদের বিরুদ্ধে যারা গনতন্ত্রের নামে এদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে।

এছাড়াও তিনি তার বক্তব্য আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজপথ নিজেদের দখলে রাখবো। কোন খু*নি বা তার পরিবারসহ কোন দণ্ডপ্রাপ্ত আসামি এদেশের বুকে আর রাজনীতি করা সাহস পাবে না।

বিজ্ঞাপন

ওই সময় হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা