শোকাবহ আগষ্ট উপলক্ষে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিরু’র নেতৃত্বে শোক র্যালী পালন করা হয়।
মঙ্গলবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা সন্তান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান নিরু’র নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে শোক র্যালী উদযাপন করা হয়েছে।
শোক র্যালী’টি হাজীগঞ্জ থানা রোড থেকে বের হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ করে পশ্চিম ঘুরে এসে শেখ সিটি মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সে-সময় ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিরু নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্য বলেন, যদি রাত পোহালে শোনা যেতো, বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেতো এক মহান নেতা, আমরা ফিরে পেতাম এক জাতির পিতা। এই কথাটির অর্থ অনেক গভীর। যেই ব্যাক্তি বাঙ্গালী মুক্তির সনদ, বাঙ্গালির স্বাধীনতার সনদ তৈরি করেছিলো সেই বঙ্গবন্ধু জাতির পিতার বুকে এ বাংলার মাটিতে তারা গুলি চালিয়েছে। তারা ২১শে আগষ্ট বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপর গ্রেনেড হামলা চালিয়েছে। কিন্তু তারা এ বাংলাদেশ’কে দাবায় রাখতে পারে নাই। আমরা আমাদের জাতির পিতা’কে হারিয়ে আমরা শোকাহত। আমরা এই শোক’কে শক্তিতে পরিনত করে আমরা শেষ পর্যন্ত লড়বো। আমরা লড়বো তাদের বিরুদ্ধে যারা গনতন্ত্রের নামে এদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে।
এছাড়াও তিনি তার বক্তব্য আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজপথ নিজেদের দখলে রাখবো। কোন খু*নি বা তার পরিবারসহ কোন দণ্ডপ্রাপ্ত আসামি এদেশের বুকে আর রাজনীতি করা সাহস পাবে না।
ওই সময় হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।