তত্ত্বাবধায়ক নয়,  স্বাধীন নির্বাচন কমিশন চান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ : সৈয়দ বাহাদুর শাহ্

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৯, ২০২৩ | ৬:২৬
Link Copied Successfully!
আওয়ামী লীগ ও বিএনপি বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধীতা করেছে। তারাই আবার নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ নিয়েছে। আমরা চাই স্বাধীন নির্বাচন কমিশন।  শুধু নির্বাচন কমিশন নয়, জেলা-উপজেলা পর্যায়ে স্বাধীন নির্বাচনী কর্মকর্তা থাকতে হবে বলে জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ্।

তিনি শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাস টার্মিনালের আঞ্জুমান খাদেমুল ইনসান ভবনের মিলনায়তনে চাঁদপুর জেলা ইসলামি ছাত্রসেনার কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওইসময় তিনি শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে সরকারকে দাবী মেনে নেয়ার আহবান জানান।

বিজ্ঞাপন

কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাজমুল হক আখন্দ নক্সবন্দী, জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম শাহ্ মিয়াজী, নেয়ামুল ইসলামকে সভাপতি ও সাইদুল ইসলাম সাঈফীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশনার ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ সানি দেওয়ান।
কাউন্সিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন।এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিল শেষে হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন, হাফেজ মোঃ খোরশেদ আলম ও মোঃ দিদারুল আলম সদ্য নির্বাচিত কমিটিতে না থাকায় সর্বসম্মতিক্রমে ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা আহবায়ক কমিটির সদস্য হিসেবে ঘোষণা দেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সদস্য সচীব মোঃ মনজুর আলম পাটওয়ারী।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা