দুই’দিন ব্যাপী হাজীগঞ্জ উপজেলা সাহিত্যমেলার উদ্বোধন আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৬, ২০২৩ | ১০:২৮
Link Copied Successfully!

দুই দিন ব্যাপী বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলায় সাহিত্যমেলার উদ্বোধন আজ বৃহস্পতিবার।

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে নয়টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ও মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।

বিজ্ঞাপন

দ্বিতীয় পর্বে হাজীগঞ্জ উপজেলার সাহিত্য অঙ্গন নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। প্রবন্ধ পাঠ করবেন সাংবাদিক ও গল্পকার মনিরুজ্জামান বাবলু। পঠিত প্রবন্ধের আলোচক হিসেবে বক্তব্য রাখবেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক সাঈদুজ্জামান, কবি ও প্রাবন্ধিক পীযূষ কান্তি বড়ুয়া।

তৃতীয় পর্বে নিবন্ধিত লেখকদের নিয়ে কর্মশালা দুপুর ২.০০ টা থেকে বিকাল ৩.০০ পর্যন্ত। কর্মশালার বিষয় থাকছে কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ, গবেষণা, প্রভৃতি রচনার কলা-কৌশল এবং পদ্ধতিগত দিক।

প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলা একাডেমীর পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।
চতুর্থ পর্বে সাহিত্য পাঠ ও সাহিত্য আড্ডা।

বিজ্ঞাপন

বেলা ৩.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত
কবি ও আবৃত্তিশিল্পী শামীম আহম্মেদ খান ও গল্পকার শাহমুব জুয়েলের উপস্থাপনায় স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা / ছড়া পাঠ , কথাসাহিত্যিকদের ছোটগল্প উপন্যাস থেকে পাঠ ও নাট্যকারদের নাটক থেকে পাঠ ।

প্রথমদিসের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের নিয়ে বিকাল ৫.০০টা থেকে রাত ৭.০০ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে থাকবেন পরিষদের সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন।

সাহিত্য মেলার দ্বিতীয় দিনে বই মেলায় থাকছে স্টলগুলো। মেলায় স্টলগুলো হচ্ছে মির্জা লাইব্রেরী, শিল্পনন্দন, পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও আইডিয়াল কলেজ অব এডুকেশন ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা