ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত

Reporter
হোসেন বেপারী
আপডেটঃ জুলাই ১৫, ২০২৩ | ৪:২৪
Link Copied Successfully!

জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনের উদ্যোগে ও ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ সাজ্জাদ রশিদ।

বিজ্ঞাপন

 

বক্তৃতায় তিনি বলেন, চাঁদপুর-৪ আসনে মোট সাড়ে তিন লাখ ভোটার রয়েছে। আপনারা দল মত নির্ভীশেষে আগামী পাঁচ মাস আমার পাশ্বে থাকুন। আমি আগামী পাঁচ বছর আপনাদের পাশ্বে থেকে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হারুনুর রশিদ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান অয়ন।

 

অনুষ্ঠানে ওই সময় কেন্দ্রীয় পেশাজীবি সমাজের যুগ্ন আহবায়ক জেএইচ টিপু, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মো. আনোয়ার হোসেন (বাবলু শেখ)’সহ স্থানীয় পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী